1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ফের পেছালো প্রাথমিকের বৃত্তি পরীক্ষা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ২৩৯ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা পিছিয়েছে। পরীক্ষার নতুন সময় জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এতে বলা হয়, বৃত্তি পরীক্ষা আগামী ৩০ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

পূর্বে ২৯ ডিসেম্বর পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছিল। যদিও পরীক্ষার দিন পরিবর্তনের বিষয়টি আগেই মৌখিকভাবে জানিয়েছিল ডিপিই।

সোমবার (১৯ ডিসেম্বর) ডিপিই থেকে পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর সকালে এ পরীক্ষা আয়োজন করা হবে।

দুই ঘণ্টার বৃত্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদর জন্য পরীক্ষার সময় অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে। উল্লেখিত সময়সূচি অনুযায়ী প্রবেশপত্র প্রস্তুত ও সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

২৯ ডিসেম্বর দেশের বেশ কয়েকটি জেলায় স্থানীয় সরকার নির্বাচন থাকায় নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। এই পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।

২০০৯ সালে জাতীয়ভাবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু করে সরকার। এরপর থেকে ওই পরীক্ষার ফলের ভিত্তিতেই দেওয়া হত মেধা বৃত্তি।

তার আগে শিক্ষার্থীদের আলাদাভাবে বৃত্তি পরীক্ষায় বসতে হত। প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হওয়ার পর আলাদা বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়। প্রাথমিক সমাপনীর ফলের ভিত্তিতেই শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া শুরু হয়।

মহামারির কারণে গেল দুবছর প্রাথমিক সমাপনী পরীক্ষা হয়নি। পরে জানানো হয়, নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে যেহেতু, সেহেতু সমাপনী পরীক্ষা আর নেওয়া হবে না।

এ পরিস্থিতিতে প্রাথমিকে মেধা বৃত্তির জন্য যোগ্য শিক্ষার্থী বাছাই করতে এক যুগ পর আবারও আলাদা বৃত্তি পরীক্ষা ফিরিয়ে আনা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ