1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নি‌ষিদ্ধ জ‌ঙ্গি সংগঠন জেএমবির সদস‌্য গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ২৩১ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের জেএমবির সদস‌্যকে গ্রেপ্তার ক‌রে‌ছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃ‌তের নাম মো. লুৎফর রহমান (৩৫)।

বুধবার রা‌তে রাজধানীর বারিধারা লেক সাইড রাজউক পার্ক সংলগ্ন পাখি ভাস্কর্য মোড় এলাকা থে‌কে তা‌কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লুৎফ‌র দুটি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

এটিইউর পু‌লিশ সুপার (মি‌ডিয়া) মোহাম্মদ আসলাম খান ব‌লেন, গ্রেপ্তার লুৎফর‌কে জিজ্ঞাসাবাদে জানা গে‌ছে, তি‌নি ব্রাহ্মণবাড়িয়ার কসবার বগাবাড়ী এলাকায় থা‌কেন। সেখা‌নে থাকাকালে স্থানীয় একটি মসজিদে আগে ইমামতি করতেন। সাম্প্রতিক সময়ে স্থানীয় একটি দোকানে শপিং ব্যাগের ব্যবসায় নিয়োজিত ছিলেন।

লুৎফর নীলফামারী এলাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য থাকা অবস্থায় সংগঠনকে সমর্থন, চাঁদা প্রদান, পরিকল্পনা, প্ররোচনায় সহায়তা প্রদান ও অপরাধীকে আশ্রয় দেন। এই অপরা‌ধে তার বিরু‌দ্ধে ২০১৬ এবং ২০১৯ সালে সন্ত্রাস বিরোধী আইনে দুটি মামলা দায়ের হয়।

গ্রেপ্তার লুৎফর ৬ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া, কসবা এলাকায় আত্মগোপনে থেকে জেএমবির সক্রিয় সদস্য হিসাবে কাজ করছি‌লেন ব‌লে জানান আসলাম খান। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ