1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন

গাইবান্ধায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৪

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ২৫০ 0 সংবাদ টি পড়েছেন
গাইবান্ধা প্রতিনিধি // গাইবান্ধার পলাশবাড়িতে বাস-সিএনজি সংঘর্ষে চারজন নিহতের খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী উপজেলার সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের ছালাম মিয়ার ছেলে শামীম (৩০), জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার কালাম সরকারের মেয়ে শিমু সরকার (২৪) ও শাকিল মিয়া (৩৫) ও অটোরিকশা চালক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মাসুদ রানা জানান, বৃহস্পতিবার সকালে গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে পলাশবাড়ীর দিকে যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় ওই এলাকায় অটোরিকশাকে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস। এতে অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে চার যাত্রী নিহত হন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে গেছে।

এদিকে গতকাল বুধবার রাত সাড়ে দশটার দিকে যশোরের মনিরামপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। তারা দুজন সম্পর্কে আপন খালাতো ভাই।

নিহতরা হলেন, পৌরসভার মোহনপুর কারিগর পাড়ার মোস্তাকের ছেলে শিহাব হোসেন (১৫) ও মনিরামপুরের মাছনা গ্রামের মুফতি ইসমাইলের ছেলে হাফেজ নাহিদ হাসান (২০)।

মনিরামপুরের ফায়ার সার্ভিসের কর্মী রাতুল মোল্লা জানান, বুধবার রাতে হোসেন ও হাসান একটি মোটরসাইকেলে চড়ে রাজগঞ্জের দিক থেকে মনিরামপুরে যাচ্ছিলেন। পরে কাশিপুর বটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ফুটপাথ অংশের রেলিংয়ে ধাক্কা লাগে। এ সময় ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ