1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

যে দেশে ২০০৯ সালে জন্মানো কেউ ধূমপান করতে পারবে না

  • প্রকাশিত : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২১৬ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক // ২০২৫ সালের মধ্যে ধূমপানমুক্ত দেশ গড়তে নিউজিল্যান্ডের পার্লামেন্টে যুগান্তকারী আইন পাস হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির পার্লামেন্টে এই আইন পাস হয়।

নতুন আইন অনুযায়ী, ২০০৯ সালের ১ জানুয়ারির পর যারা জন্মগ্রহণ করেছে তাদের কাছে কেউ তামাক বা তামাকজাত পণ্য বিক্রি করতে পারবে না। এ আইন অমান্য করলে ৯৫ হাজার ৯১০ ডলার জরিমানা গুনতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে প্রতি দেশটিতে ক্রমান্বয়ে তামাক কিনতে সক্ষম লোকের সংখ্যা শূন্যে নেমে আসবে। নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী আয়েশা ভেরাল বলেন, এটি ‘ধূমপানমুক্ত ভবিষ্যতের দিকে’ একটি পদক্ষেপ।

তিনি আরও বলেন, আইনটি বাস্তবায়িত হলে হাজার হাজার মানুষ দীর্ঘজীবী হবে এবং স্বাস্থ্যকর জীবন যাপন করবে। ধূমপানের কারণে সৃষ্ট রোগ-বালাই যেমন, বিভিন্ন ধরনের ক্যান্সার, হার্ট অ্যাটাক, স্ট্রোক, অঙ্গচ্ছেদের চিকিৎসার প্রয়োজন না হওয়া থেকে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় অন্তত ৫০০ কোটি ডলার সাশ্রয় হবে।

এরইমধ্যে নিউজিল্যান্ডে ধূমপানের হার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। নভেম্বরে প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের মাত্র ৮ শতাংশ দৈনিক ধূমপান করে। গত বছর এই হার ছিল ‌ ৯ দশমিক ৪ শতাংশ।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, স্মোক ফ্রি এনভায়রনমেন্ট বিলের কারণে ২০২৫ সালের মধ্যে এই সংখ্যাটি ৫ শতাংশে নেমে আসবে। বিলটি এমনভাবে করা হয়েছে যাতে দেশব্যাপী তামাকজাত পণ্যের বিক্রি কমে আসে।

তবে, নতুন আইনে ইলেকট্রনিক সিগারেট নিষিদ্ধ করা হয়নি, যা  তরুণ প্রজন্মের মধ্যে সিগারেটের চেয়ে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ