প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ৮:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২২, ৩:১১ এ.এম
পানিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব নাজমুল আহসান

নিজস্ব প্রতিবেদক // পানিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান নাজমুল আহসান।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা নাজমুল আহসানকে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্য আদেশে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্ব চালিয়ে আসা কবির বিন আনোয়ারকে মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দেয়া হয়েছে।
Copyright © 2026 Bangladesh Crime News ।। বাংলাদেশ ক্রাইম নিউজ. All rights reserved.