প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ১০:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২২, ৩:৫০ এ.এম
আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক // হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের কর্মরত তিনজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ হতে আপিল বিভাগে বিচারক নিয়োগ করেছেন।
এই তিন বিচারপতি হলেন, বিচারপতি মো.আশফাকুল ইসলাম, বিচারপতি মো.আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন।
Copyright © 2026 Bangladesh Crime News ।। বাংলাদেশ ক্রাইম নিউজ. All rights reserved.