1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

৪ হাজার কোটি টাকা ধার নিলো ৫ ইসলামী ব্যাংক

  • প্রকাশিত : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ২৩১ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // সংকটে পড়ায় দেশের শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকগুলোকে তারল্য সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক। তারল্য সংকট কাটাতে ১৪ দিন মেয়াদে এ সুবিধা পাবে ইসলামি ধারার এসব ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এ সুবিধা দেয়ার প্রথম দিনই গতকাল মঙ্গলবার ৫টি ইসলামী ধারার ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে চার হাজার কোটি টাকা ধার নিয়েছে। এ টাকা বুধবার ব্যাংকগুলোর হিসাবে যুক্ত হবে। কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

গত সোমবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয় কেন্দ্রীয় ব্যাংক। সেখানে বলা হয়েছিল, ইসলামিক আর্থিক ব্যবস্থাকে অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের পক্ষে এ তারল্য সুবিধা দেয়া হবে। শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকগুলো সপ্তাহের প্রতি কার্যদিবসে নিয়মিতভাবে এ সুবিধা নিতে একটি ফর্মে আবেদন করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা বলেন, ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটির মাধ্যমে ৫টি ইসলামী ব্যাংককে ৪ হাজার কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার ব্যাংকগুলোর হিসাবে এসব টাকা যুক্ত হবে। সুকুকের বিপরীতে প্রথম দিনে এ টাকা দেয়ার সিদ্ধান্ত হয়। প্রয়োজন মতো টাকা নিতে পারবে ইসলামি ধারার অন্য ব্যাংকগুলোও।

কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অর্থ ধার নেয়া ৫ ব্যাংকের মধ্যে রয়েছে- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ও গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।

সাম্প্রতিকে অস্থিরতায় বেসরকারি খাতের সবচেয়ে বড় এ ব্যাংকটির আমানত প্রতিদিন কমছে। গত সোমবার ব্যাংকটির আমানত কমে দাঁড়িয়েছিল ১ লাখ ৪৬ হাজার ৯৬৪ কোটি টাকায়। গত ৩১ অক্টোবর ব্যাংকটির আমানত ছিল ১ লাখ ৫৩ হাজার ২৭২ কোটি টাকা। তবে প্রথম দিনে সবচেয়ে বেশি টাকা দেয়া হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ