1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

রোকেয়া পদক ২০২২ পাচ্ছেন ৫ নারী

  • প্রকাশিত : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ২৩০ 0 সংবাদ টি পড়েছেন

সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বেগম রোকেয়া পদক ২০২২পাচ্ছেন দেশের ৫ নারী । বুধবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী শুক্রবার বেগম রোকেয়া দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। এসব কার্যক্রমের অংশ হিসেবে ৫ নারীকে এ সম্মাননা দেয়া হবে।

বেগম রোকেয়া পদক-২০২২ এর জন্য মনোনীত নারীদের রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মাননা পদক বিতরণ করবেন।

এ বছর বেগম রোকেয়া পদকের জন্য মনোনীত ৫ নারী হলেন- নারীশিক্ষায় অবদানের ক্ষেত্রে ফরিদপুরের রহিমা খাতুন, নারী অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রামের প্রফেসর কামরুন নাহার বেগম (অ্যাডভোকেট), নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় সাতক্ষীরার ফরিদা ইয়াসমিন, সাহিত্য ও সংস্কৃতিতে নারী জাগরণে অবদান রাখায় নড়াইলের ড. আফরোজা পারভীন এবং পল্লী উন্নয়নে অবদান রাখায় ঝিনাইদহের নাছিমা বেগম।

পদকপ্রাপ্তরা ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম সোনা দ্বারা নির্মিত একটি পদক, পদকের একটি রেপ্লিকা, নগদ চার লাখ টাকা এবং একটি সম্মাননাপত্র পাবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ