1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

অপু ও বুবলী দুজনেই এখন আমার কাছে অতীত: শাকিব খান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২৪৮ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন ডেস্ক // শবনম বুবলী তার জন্মদিনে শাকিব খানের কাছ থেকে একটি হিরের নাকফুল উপহার পেয়েছেন বলে জানিয়েছেন। আর তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো বাক্‌যুদ্ধে মেতেছেন অপু বিশ্বাস ও শবনম বুবলী। কেউ বলছেন, শাকিবের কাছ থেকে হিরের নাকফুল পাওয়ার খবরটি ভালোভাবে নেননি অপু বিশ্বাস। ফেসবুকে ইঙ্গিতপুর্ণ পোস্ট দেন অপু বিশ্বাস। ২৪ ঘণ্টা পার হওয়ার আগে বুবলীও পোস্ট দেন।

তবে শাকিব খান জানান, তিনি বুবলীকে কোন উপহার দেওয়া তো দূরের কথা উইশও করেননি। তিনি বলেন, ‘ডায়মন্ডের নাকফুল তিনি উপহার পেতেই পারেন। ১টা কেন, ১০টাও পেতে পারেন। তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবেরা আছেন। তবে সবাইকে আশ্বস্ত করে একটা কথা বলতে চাই, কোনো ধরনের ডায়মন্ড নাকফুল আমি তাঁকে উপহার দিইনি। সত্যি কথা বলতে, তাঁর সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই। উপহার দেওয়া কিংবা উইশ করা—কোনোটাই আমার পক্ষ থেকে হয়নি। সন্তানের প্রয়োজনে সে আমাকে বা আমি তাকে লিখলেও তা শুধু শেহজাদকে কেন্দ্র করে যতটুকু দরকার, ততটুকুই হয়, এর বাইরে আর কোনো কিছুর প্রশ্নই আসে না।’

শুধু তাই নয়, অপু এবং বুবলীর বাকযুদ্ধে অবাকই হয়েছেন শাকিব। তিনি জানান, ‘একটা কথা নিশ্চিত করে বলতে চাই, অপু বিশ্বাস ও বুবলী দুজনেই এখন আমার কাছে অতীত। তাদের সঙ্গে কোনো অবস্থায় আমার সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই। অতীত মানে তারা অতীতই। তারা আমার দুই সন্তানের মা, সন্তানের মা হিসেবে তাদের প্রতি আমার যে সম্মান ও সম্পর্কটা থাকা দরকার, স্রেফ সেটুকুই থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ