প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৫, ২০২৬, ৪:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২২, ৩:৫৪ এ.এম
সাভারে ৬৬ শিবির নেতাকর্মী আটক

সাভার (ঢাকা) প্রতিনিধি // রাজধানীর সাভারে একটি হাউজিংয়ে নির্জন স্থানে বৈঠক চলাকালে ৬৬ ছাত্রশিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করেছে। শুক্রবার দিনগত রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা।
তিনি জানান, বিকেলে ভাকুর্তা ইউনিয়নের চাপড়া এলাকার ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতর থেকে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে আটকের সংখ্যা নিশ্চিত করলেও পরিচয় নিশ্চিত করা হয়নি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সাভারের ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতরে অভিযান চালায় পুলিশ। নাশকতার পরিকল্পনা করছে এমন অভিযোগে ৬৬ জনকে আটক করা হয়।
Copyright © 2026 Bangladesh Crime News ।। বাংলাদেশ ক্রাইম নিউজ. All rights reserved.