প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৬, ৬:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২২, ৩:২৬ এ.এম
হেলিকপ্টারে ঢাকায় আনা হলো সীমান্তে গুলিবিদ্ধ সেই র্যাব সদস্যকে

নিজস্ব প্রতিবেদক // বান্দরবানের তুমব্রু সীমান্তে মাদক চোরাচালানকারীদের গুলিতে আহত র্যাব সদস্য সোহেল বড়ুয়াকে (২৭) হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। আজ মঙ্গলবার কক্সবাজার সদর হাসপাতাল থেকে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।
তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ঢামেকে তার চিকিৎসা চলছে। তবে শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে।
সোহেল বড়ুয়া পুলিশ থেকে প্রেষণে র্যাবে যুক্ত হন। তিনি র্যাব-১৫ তে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায়। তার বাবার নাম অশোক কুমার বড়ুয়া। সোহেল দুই সন্তানের জনক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
Copyright © 2026 Bangladesh Crime News ।। বাংলাদেশ ক্রাইম নিউজ. All rights reserved.