1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

হেলিকপ্টারে ঢাকায় আনা হলো সীমান্তে গুলিবিদ্ধ সেই র‌্যাব সদস্যকে

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২২০ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // বান্দরবানের তুমব্রু সীমান্তে মাদক চোরাচালানকারীদের গুলিতে আহত র‌্যাব সদস্য সোহেল বড়ুয়াকে (২৭) হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। আজ মঙ্গলবার কক্সবাজার সদর হাসপাতাল থেকে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।

তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ঢামেকে তার চিকিৎসা চলছে। তবে শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে।

সোহেল বড়ুয়া পুলিশ থেকে প্রেষণে র‍্যাবে যুক্ত হন। তিনি র‍্যাব-১৫ তে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায়। তার বাবার নাম অশোক কুমার বড়ুয়া। সোহেল দুই সন্তানের জনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ