প্রিন্ট এর তারিখঃ জুন ২২, ২০২৬, ১:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২২, ৩:২৬ এ.এম
গভীর রাতে শাকিব খানের বাড়িতে হামলা!

বিনোদন প্রতিবেদক // ঢালিউড সুপারস্টার শাকিব খানের বাড়িতে হামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুরের পূবাইলে তার বাড়ি ‘জান্নাত’-এ হামলা হয়। এমনটাই জানা গেছে শাকিবের ঘনিষ্ঠসূত্রে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
এ বিষয়ে জানতে চাইলে রাত ২টা নাগাদ পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, স্থানীয়রা খবর দিলে দুর্বৃত্তদের হামলার ব্যাপারে খোঁজ নিতে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম পাঠিয়েছি। এখনও আসল ঘটনা জানা যায়নি। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকি করছি।’
শাকিব খানের বিলাসবহুল শুটিং বাড়ি ‘জান্নাত’। গত কয়েক বছর ধরে সেখানে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওর শুটিং হচ্ছে। জানা যায়, ওই শুটিং বাড়িতে মূল্যবান আসবাবপত্র রয়েছে।
Copyright © 2026 Bangladesh Crime News ।। বাংলাদেশ ক্রাইম নিউজ. All rights reserved.