1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

রাজা চার্লস ও ক্যামিলাকে ডিম নিক্ষেপ, আটক ১

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ২৪১ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক // ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলার দিকে গতকাল বুধবার ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের ইয়র্ক শহরে রাজা চার্লসের সফরের সময় ঘটেছে এই ঘটনা। ইতোমধ্যে এই ঘটনায় এক ব্যক্তিতে আটক করা হয়েছে।

রিপোর্ট, ইয়র্ক শহরে স্থানীয় নেতারা অভ্যর্থনা রাজা চার্লস ও ক্যামিলাকে জানাচ্ছিলেন। সেই সময় এক ব্যক্তি রাজা চার্লস ও ক্যামিলাকে লক্ষ্য করে বেশ কয়েকটি ডিম ছোড়ে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, তাদের লক্ষ্য করে তিনটি ডিম ছোড়া হয়েছে। এদিকে, বিবিসি বলছে ডিম ছোড়া হয়েছে পাঁচটি।

তবে চার্লস ও ক্যামিলার গায়ে ডিমগুলোর একটিও লাগেনি। অভিযুক্ত আটক ব্যক্তি ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বয়স ২৩ বছর। খবরে বলা হয়েছে, চার্লস ও ক্যামিলাকে স্বাগত জানাতে শহরের রাজকীয় প্রবেশদ্বার মিকেলগেট বারে ভিড় জমে যায়। সেই সময় ডিম ছোড়ার ঘটনায় ওই ব্যক্তিকে ঠেকায় পুলিশ। এ সময় ওই ব্যক্তি চিৎকার করে বলেন, এই দেশ দাসদের রক্তে তৈরি। তিনি আমার রাজা নন।

রানি দ্বিতীয় এলিজাবেথের মূর্তি উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তারা সেখানে যান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ