1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি রাখালের মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৬২ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি গরু রাখালের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তের ৯২১/২২ নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ওয়াসকুরুনী (৩২) ও একই এলাকার ঝাড়িরঝাড় গ্রামের সাদেক আলীর ছেলে আয়নাল হক (৩০)।

সীমান্ত সুত্রে জানা গেছে, ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় কয়েকজন বাংলাদেশি রাখালের দল লোহাকুচি সীমান্তের ৯২১/২২ নং পিলার এলাকায় গরু পারাপার করতে যান।

এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৭৫ ব্যাটালিয়নের কৈমারী বটফর ক্যাম্পের সদস্যরা গুলি ছুড়লে আনোয়ার ও ওয়াসকুরুনী নামের দুই রাখালের মৃত্যু হয়। বাকী রাখালরা মৃতদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য জমসের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গরু পারাপার করতে সীমান্তে যাওয়ায় বিএসএফের গুলিতে দু’জনের মৃত্যু হয়েছে। তাদের সাথে থাকা রাখালারা মরদেহ বাড়িতে নিয়ে এসেছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুল ইসলাম বলেন, বিএসফের গুলিতে নিহতদের বাড়িতে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ