প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ১:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২২, ৩:৫৬ এ.এম
২০২৩ সালে যতদিন ছুটি পাাবেন সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক // ২০২৩ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন সরকারি ছুটি থাকবে। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৩ সালের ছুটির এ তালিকা অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ৮ দিন পড়েছে শুক্র ও শনিবার।
২০২২ সালেও সরকারি ছুটি ২২ দিন ছিল। যার মধ্যে ৬ দিন ছিল শুক্র ও শনিবার।
Copyright © 2026 Bangladesh Crime News ।। বাংলাদেশ ক্রাইম নিউজ. All rights reserved.