1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা: নিহত ১, আহত ১০

  • প্রকাশিত : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২৫৯ 0 সংবাদ টি পড়েছেন
বগুড়া প্রতিনিধি // বগুড়ায় নন্দীগ্রাম উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় বাবু (২৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন।

বুধবার বেলা ১১টায় বগুড়া-নাটোর মহাসড়কে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে নিয়ন্ত্রণহীন বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে।

নন্দীগ্রামের কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নন্দীগ্রাম স্টেশনের সাব-অফিসার কোহির উদ্দিন জানান, ট্রাকটি বাসস্ট্যান্ডের উত্তরে দাঁড়িয়ে ছিল। বগুড়া থেকে নাটোরগামী সিয়াম পরিবহনের বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি মারা যান।

হাইওয়ে পুলিশের পরিদর্শক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির চালক ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলেন।

নিহত ব্যক্তি বাসে ছিলেন। তবে তার বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ