1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

বরিশাল/ দেশে এসে খুন করে আবার সিঙ্গাপুর চলে গেলেন কামরুল!

  • প্রকাশিত : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১৮৪ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // পাওনা টাকা পরিশোধের আশ্বাসে নুরুল আমিনকে নারায়ণগঞ্জ থেকে বরিশালের মুলাদীতে শ্বশুরবাড়িতে ডেকে আনেন কামরুল ইসলাম। পরে নুরুল আমিনকে হত্যা করে হাত-পায়ে ইট বেঁধে ফেলে দেন আড়িয়াল খাঁ নদীতে। ঘটনার তিন দিন পর সিঙ্গাপুর চলে যান কামরুল। হত্যাকাণ্ডে অভিযুক্ত কামরুলের শ্বশুর মো. খোরশেদ আলম গত মঙ্গলবার বরিশাল আদালতে জবানবন্দি দিয়েছেন।

নিহত নুরুল আমিন নারায়ণগঞ্জের সদর উপজেলার চরবক্তাবলী উপজেলার লক্ষ্মীনগর গ্রামের পিয়ার আলী ফকিরের ছেলে এবং কামরুল ইসলাম একই গ্রামের হানিফ ফকিরের ছেলে। তার শ্বশুরবাড়ি বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে।

এর আগে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কামরুল ইসলামের শ্বশুর মো. খোরশেদ আলমকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পুলিশ।

আদালতে খোরশেদ আলম স্বীকার করেছেন, তার জামাতা কামরুল ইসলাম খুন করে দেশ ছেড়ে সিঙ্গাপুর চলে গেছেন। এ খুনের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তিনি জানেন না। গত ১২ অক্টোবর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের আড়িয়াল খাঁ নদীর উত্তর তীরবর্তী চর থেকে নূরুল আমিনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। মরদেহের হাত-পায়ে ইট বাঁধা পাওয়ায় প্রাথমিকভাবে হত্যার সন্দেহ করা হয়। ঘটনার পরদিন নৌপুলিশ বাদী হয়ে মুলাদী থানায় মামলা করে।

বিভিন্ন থানায় সংবাদ পাঠিয়ে মরদেহের পরিচয় শনাক্ত না হওয়ায় বেওয়ারিশ হিসেবে বরিশালেই নুরুল আমিনকে দাফন করা হয়। গত সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লা থানার একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে নুরুল আমিনের মরদেহের পরিচয় শনাক্ত হয়।

জানা গেছে, গত ১০ অক্টোবর বাসা থেকে বের হয়ে মুলাদীতে আসেন নুরুল আমিন। পরবর্তীতে মোবাইল ফোন বন্ধ পেয়ে তার বোন সোনিয়া আক্তার ১৪ অক্টোবর ফতুল্লা মডেল থানায় জিডি ডায়েরি করেন।

নিহতের বোন সোনিয়া আক্তার জানান, নুরুল আমিন ও কামরুল ইসলাম একসঙ্গে সিঙ্গাপুর ছিলেন। তারা একসঙ্গে সেখানে থাকতেন। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর লোক নেওয়ার ব্যবসাও (আদম ব্যবসা) করতেন তারা। নুরুল আমিন সিঙ্গাপুরে থাকাকালীন কামরুল তার কাছ থেকে ১৫ লাখ টাকা নেন। এক বছর আগে নুরুল আমিন সিঙ্গাপুর থেকে বাড়িতে আসেন। পরবর্তীতে নুরুল আমিনকে মধ্যপ্রাচ্যের একটি দেশে নেওয়ার কথা বলে আরও ১০ লাখ টাকা নেন কামরুল কিন্তু মধ্যপ্রাচ্যে না নেওয়ায় তিনি ২৫ লাখ টাকা ফেরত চান। কিন্তু কামরুল ইসলাম আজ-কাল করে সময়ক্ষেপণ করতে থাকেন।

তিনি আরও জানান, গত ৭ অক্টোবর গোপনে বাংলাদেশে আসেন কামরুল। এলাকার লোকজন টাকার জন্য চাপ দেবেন এই ভয়ে নিজ গ্রামে যাননি তিনি। নূরুল আমিনকে মোবাইল ফোনে ইমুতে কামরুল তার শ্বশুরবাড়ি মুলাদীতে আসতে বলেন। কিন্তু টাকা না থাকায় আসতে পারবেন না জানিয়ে দেন নুরুল আমিন। পরে কামরুল ইসলাম তার ছোটভাই আরিফের মাধ্যমে নুরুল আমিনকে ৩ হাজার টাকা দেন। গত ১০ অক্টোবর সকালে নূরুল আমিন বাসা থেকে বের হন। ওই সময় নূরুল আমিন জানিয়েছিলেন, কামরুল ইসলামের সঙ্গে কথা বলতে বরিশালের মুলাদীতে যাচ্ছেন।

পরিবারের সদস্যদের ধারণা, পাওনা টাকা চাওয়ায় কামরুল তার শ্বশুরবাড়ির লোকজনের সহায়তায় নুরুল আমিনকে হত্যা করেছেন।

নাজিরপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ প্রবীর মিত্র বলেন, কামরুলের পাসপোর্ট তদন্তে দেখা গেছে তিনি ৭ অক্টোবর বাংলাদেশে এসেছেন এবং ১৩ অক্টোবর সকালে সিঙ্গাপুর চলে গেছেন। বাংলাদেশে অবস্থানকালীন তিনি তার শ্বশুরবাড়ি মুলাদী উপজেলার বোয়ালিয়া গ্রামে ছিলেন। এছাড়া কামরুল ইসলামের শ্বশুর খোরশেদ আলম গত মঙ্গলবার সন্ধ্যায় আদালতে স্বীকারোক্তি দিয়েছেন যে, তার জামাতা মোবাইল ফোনে নুরুল আমিনকে ডেকে এনে খুন করেছেন এবং সিঙ্গাপুর চলে গেছেন। হত্যার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

অপরদিকে, নিহতের মরদেহ ফেরত পেতে বরিশাল আদালতে আবেদন করেছেন তার স্বজনরা। আগামী ২৩ অক্টোবর এ বিষয়ে আদেশ দেওয়ার দিন ধার্য করেছেন আদালত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ