প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ৮:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২২, ৪:০৫ এ.এম
আগামী নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক // আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনানুসারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশ নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আইনে যদি সুযোগ থাকে তাহলে তিনি নির্বাচন নিতে পারবেন। আর যদি না থাকে তাহলে তিনি পারবেন না। তবে আমার মনে হয়, আইনানুসারে তিনি নির্বাচন করতে পারবেন না।
Copyright © 2026 Bangladesh Crime News ।। বাংলাদেশ ক্রাইম নিউজ. All rights reserved.