1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বরিশালে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

  • প্রকাশিত : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২৩৫ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ছয়জন। বর্তমানে মেডিকেলে ভর্তি আছেন ৩৬ জন। আর গত সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালে মেডিসিন বিভাগের চিকিৎসকরা জানান, সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এডিস মশার বিস্তার থাকে অনেক বেশি। ওই সময়টাকে ডেঙ্গুর মৌসুমও বলা হয়। এ সময়ের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা ও বৃষ্টির ওপর নির্ভর করে ডেঙ্গুর প্রাদুর্ভাব। কিন্তু অক্টোবরে এসে এখানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে।

হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, বেশির ভাগ রোগী ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশালে এসেছেন। পরে তারা চিকিৎসার জন্য এখানে ভর্তি হয়েছেন। স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এমন রোগীর সংখ্যা কম।

গত সেপ্টেম্বর মাসে ডেঙ্গু নিয়ে মেডিকেলে চিকিৎসা নিয়েছেন ৫৮২ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে সেপ্টেম্বরে মৃত্যু হয়েছে পাঁচজনের। তবে বরিশালে ডেঙ্গু পরিস্থিতি এখনো জটিল আকার ধারণ করেনি। তাই ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে

ডা. সাইফুল ইসলাম বলেন, জনসাধারণের জন্য আমাদের পরামর্শ থাকবে জ্বর হলে কোনো অবহেলা করা যাবে না। ডেঙ্গু জ্বর সাধারণত সপ্তাহখানেকের মধ্যেই সেরে যায়। তবে পরিস্থিতি জটিল হলে সুস্থ হতে দুই-তিন সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে।

শুরুতেই সচেতন হলে মৃত্যুঝুঁকি ও অন্যান্য জটিলতা এড়ানো সম্ভব। প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথানাশক ওষুধ সেবন করাও ঠিক হবে না। স্বাস্থ্য বিভাগের একটি সূত্র জানায়, ডেঙ্গু রোগীর প্রকৃত সংখ্যা এরচেয়ে কিছুটা বেশি হতে পারে। কারণ অনেক বেসরকারি ক্লিনিক বা হাসপাতালের তথ্য সরকারের কাছে আসে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ