1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

ইউক্রেনে ধীর গতিতে এগোচ্ছে রাশিয়া

  • প্রকাশিত : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২৯২ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // ওয়াশিংটনভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের (আইএসডব্লিউ) সর্বশেষ মূল্যায়ন অনুসারে, রাশিয়া ইউক্রেন আগ্রাসনে ধীরে ধীরে অগ্রগতি করছে।

ওয়াশিংটন-ডিসিভিত্তিক সংস্থাটি বলেছে যে, রুশ সেনারা যুদ্ধের আগের পর্যায়ের তুলনায় আরও পদ্ধতিগতভাবে এবং ধীর গতিতে অগ্রসর হচ্ছে।

পূর্বাঞ্চলে রুশ সেনারা ইউক্রেনীয় সেনাদের মোকাবেলা করছে, যারা ২০১৪ সাল থেকে সম্ভাব্য রুশ আক্রমণের বিরুদ্ধে তাদের অবস্থানকে শক্তিশালী করে চলেছে। তবে উত্তর-পূর্বে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কাছাকাছি রুশ বাহিনী কম প্রতিরোধ খুঁজে পাচ্ছে।

দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলে লড়াই অব্যহত আছে। আইএসডব্লিউ বলছে, মারিউপোলের আজভস্টাল প্ল্যান্টের দুর্গ ছাড়াও ইউক্রেনীয়রা ‘সম্ভবত এখনও প্ল্যান্টের বাইরে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।’

ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশ থেকে সেনা সদস্যদের সরিয়ে নেয়ার নেয়ার প্রেক্ষাপটে সেখানে হামলার হার কমেছে বলে মনে করা হচ্ছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।

যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘ বলছে, যুদ্ধের কারণে ইতোমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন ৫০ লাখেরও বেশি মানুষ।

সূত্র জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সামরিক বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।

রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ