1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

হাওরে বাঁধ ভেঙে ঢুকছে পানি, ডুবছে কৃষকের স্বপ্ন

  • প্রকাশিত : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ২৮৫ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // প্রতিটি হাওরেই পুরোদমে ধান কাটা শুরু হয়েছে। বাঁধ ভেঙে হাওরগুলোতে ঢুকছে পানি। পাহাড়ি ঢলে হাওরে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে ডুবে তলিয়ে যাচ্ছে ফসলের ক্ষেত। শেষ মুহূর্তে পাকা ধান ডুবে যাওয়ায় হতাশ কৃষক।

রোববার সকালে সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরের সুলতানপুর গ্রামের পাশের মাউতি নামক স্থানে ছায়ার হাওরের বোরো ফসলরক্ষা ৮১ পিআইসির (ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য প্রকল্প বাস্তবায়ন কমিটি) বাঁধটি ভেঙে যায়।

সুনামগঞ্জ জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, ছায়ার হাওরে ৪ হাজার ৬০০ হেক্টর জমি রয়েছে। অধিকাংশ জমির ধান কাটা হয়ে গেছে।

কৃষকরা জানিয়েছেন, হঠাৎ করে বাঁধ ভেঙে যাওয়ায় সুনামগঞ্জের শাল্লা ও দিরাই উপজেলা, নেত্রকোনার খালিয়াজুরি, ও কিশোগঞ্জের ইটনা উপজেলার হাজারও কৃষকের ফসল পানিতে তলিয়ে যাচ্ছে।

শাল্লা উপজেলার ঘুঙ্গিয়ার গ্রামের কৃষক সুবির সরকার পান্না ও শেকুল মিয়া জানান, তারা ৫০ ভাগ জমির পাকা ধান কেটেছেন। তবে ধান ও খড় হাওরেই রয়ে গেছে। কাটা ধানও আনতে পারবে না। হয়তো জমির ধান ও খড় জমিতেই থাকবে।

শাল্লার বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু বললেন, ছায়ার হাওরের অর্ধেক জমির ধান কাটা হয়েছে। হঠাৎ করে বাঁধ ভেঙে যাওয়ায় হাওরের কৃষকদের অর্ধেক জমির ধান পানিতে তলিয়ে যাচ্ছে।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব দাবি, হাওরের ৯০ ভাগ ফসল কাটা শেষ। গতকাল শনিবার রাত ১১টায় কালবৈশাখী ঝড় হয়েছে। রাতের ওই সময় তদারকিতে কেউ না থাকায় বাঁধটি ভেঙে গেছে।

এদিকে সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোম জানান, ‘ছায়ার হাওরে ৪ হাজার ৬০০ হেক্টর জমি রয়েছে। এর মধ্যে গতকাল শনিবার পর্যন্ত প্রায় ৯৫ ভাগ ধান কাটা হয়ে গেছে। বাকিটুকু ফসল হাওর তলিয়ে যাওয়ার আগেই কৃষকরা কাটার চেষ্টা করছেন। আমাদের আশা কৃষকরা ফসল কেটে তুলতে পারবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ