1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

শাহবাজের মন্ত্রিসভায় পাঁচ নারী, জানুন এরা কারা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩৩০ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিজের মন্ত্রিসভা সাজিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বিস্তর টালবাহানার পরে গতকাল শপথ নিয়েছেন সদ্যগঠিত সেই মন্ত্রিসভার সদস্যরা। আর সেখানে যথেষ্ট চমক রেখেছেন পিএমএল-এন প্রধান শরিফ। তার মন্ত্রিসভা এখন আলো করছেন পাঁচ নারী সদস্য, যা নিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম শোরগোল পড়ে গেছে।

সদ্য প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভায় নারীরা তেমন গুরুত্ব পাননি। কিন্তু শাহবাজ ব্যতিক্রমী। নিজের মন্ত্রিসভায় পাঁচ নারীকে গুরুত্বপূর্ণ পদে রেখেছেন তিনি। এরা হলেন- শেরি রহমান, হিনা রব্বানি খার, সাজিয়া মারি, মরিয়ম ঔরঙ্গজেব এবং আয়েশা গউস পাশা।

পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান তথা বেনজির ভুট্টোর পুত্র বিলাওয়াল ভুট্টো জারদারি এ মন্ত্রিসভায় আপাতত কোনও পদ পাননি। তবে পাক সংবাদমাধ্যমগুলোতে জল্পনা চলছিল পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন বিলাওয়াল। শাহবাজ আপাতত পররাষ্ট্র মন্ত্রণালয়টি নিজের কাছেই রেখেছেন। আর সেই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন প্রাক্তন পাক পররাষ্ট্রমন্ত্রী তথা পিপিপি নেত্রী হিনা রব্বানি খারকে।

কূটনৈতিক বিশেষজ্ঞেরা মনে করছেন, ভবিষ্যতে হিনার দলের চেয়ারম্যান, অর্থাৎ বিলাবলকেই পররাষ্ট্রমন্ত্রীর আসনে বসাতে পারেন শাহবাজ। তবে তার আগে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের তল নিজে মাপতে চাইছেন শাহবাজ। তাই আপাতত প্রতিমন্ত্রী হিসেবে রেখেছেন এ মন্ত্রণালয়ের অভিজ্ঞতা রয়েছে এমন এক নেত্রীকে।

যুক্তরাষ্ট্রে পাকিস্তানের প্রাক্তন দূত শেরি রহমানকেও পরিবেশের মতো গুরুত্বপূর্ণ পদ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন শাহবাজ। ইমরান খানের আমলে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তার দলের জারতাজ গুল। কিন্তু তিনি ততটা গুরুত্ব দিয়ে সেই মন্ত্রণালয়ের দেখভাল করতে পারেননি বলে অভিযোগ ওঠে। এক এক সময়ে পরিবেশ সংক্রান্ত নানা বিতর্কিত কথা বলে সংবাদের শিরোনামে থেকেছেন গুল। অথচ পাকিস্তানের বিরোধী দলগুলোর অভিযোগ, কোনও ক্ষেত্রেই পরিবেশকে গুরুত্ব দিতে চাননি তিনি। উল্টো দিকে, যুক্তরাষ্ট্রে পাক দূত হিসেবে শেরির কর্মদক্ষতা প্রশংসা কুড়িয়েছিল তার বিরোধী দলগুলোর কাছেও। এবারও তাকে জলবায়ু পরিবর্তন মন্ত্রী করে শাহবাজ বুদ্ধিমত্তারই পরিচয় দিয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

পিএমএল-এন নেত্রী মরিয়ম ঔরঙ্গজেবকে তথ্যমন্ত্রীর পদ দিয়েছেন শাহবাজ। বরাবরের স্পষ্টবাদী মরিয়মও নিজের কাজ ভালই সামলাতে পারবেন বলে মনে করা হচ্ছে। মন্ত্রিসভায় আরও দুই নারী মুখ হলেন- পিপিপি-র নেত্রী সাজিয়া মারি এবং পিএমএল-এনের আয়েশা গউস পাশা। এরা দু’জনেই প্রথমবারের মতো পাকিস্তানের মন্ত্রী হলেন। সাজিয়াকে বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রাম (বিআইএসপি)-এর মন্ত্রণালয় এবং আয়েশাকে অর্থ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। সূত্র: আনন্দবাজার অনলাইন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ