1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বাংলাদেশে প্রবেশের জন্য নতুন বিধিনিষেধ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২৫৫ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // বাইরের দেশ থেকে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ জারি করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামী ২৫ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে জানিয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) রাতে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশে প্রবেশ করার তিন দিন আগেই প্রত্যেক যাত্রীকে অনলাইনে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে। অনলাইনে ফরম পূরণের জন্য http://healthdeclaration.dghs.gov.bd ওয়েবসাইটে যেতে হবে।

অনালিন ফরম পূরণের পর কিউআর কোড যুক্ত একটি হেলথ কার্ড আসবে। সেটি প্রিন্ট করে কিংবা তার সফট কপি নিজের কাছে রাখতে হবে।

অন্য কোন দেশে ট্রানজিট হয়ে বাংলাদেশে আসলে সেক্ষেত্রে ট্রানজিট এয়ারপোর্টে চেক-ইনের আগে নতুন করে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে। যাত্রীদের বোর্ডিংয়ের সময় এয়ারলাইনগুলো হেলথ কার্ড আছে কিনা তা যাচাই করবে। দেশে অবতরণের পর বিমানবন্দরে কিউআর কোড যুক্ত হেলথ কার্ড বা মোবাইলে সফট কপি দেখাতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বাইরে থেকে বাংলাদেশে আগত যাত্রীদের জন্য নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিধিনিষেধ অনুযায়ী, যেসব যাত্রী করোনা টিকার পূর্ণ ডোজ নিয়েছেন, তাদের আরটি-পিসিআর পরীক্ষা করতে হবে না। তবে সেক্ষেত্রে যাত্রীদের অবশ্যই টিকা সনদ দেখাতে হবে।

আর যেসব যাত্রী টিকার একটি ডোজ নিয়েছেন বা কোনো টিকা নেননি, তাদের ক্ষেত্রে বাংলাদেশে প্রবেশের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করতে হবে এবং রিপোর্ট নেগেটিভ আসতে হবে।

১২ বছরের নিচে শিশুদের কোনো করোনা পরীক্ষা করানো লাগবে না। তবে তাদের ক্ষেত্রে অন্যান্য স্বাস্থ্য নির্দেশনাগুলো মানতে হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপণে।

বেবিচকের অনলাইন হেলথ ডিক্লারেশন ফরমে যাত্রীর করোনার আক্রান্তের তথ্য, করোনা টিকা গ্রহণের তথ্যসহ স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য তথ্য সংযুক্ত করা হয়েছে।

এতোদিন ধরে স্বাস্থ্য অধিদপ্তরের তৈরি কাগজের হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করে দেশে প্রবেশ করতে হতো। এতে করে দেশে প্রবেশের পর ইমিগ্রেশন কাউন্টারের আগেই স্বাস্থ্য অধিদপ্তরের কাউন্টারের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হতে হতো যাত্রীদের। এখন থেকে অনলাইনে ফর্ম পূরণ করায় সেই ভোগান্তি থেকে রক্ষা পাবে যাত্রীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ