প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ১১:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২২, ৮:৫৪ এ.এম
জনপ্রতি ফিতরার হার নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক // চলতি বছরের (১৪৪৩ হিজরি সন) জনপ্রতি ফিতরার হার নির্ধারণ করা হয়েছে। শনিবার বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এ হার নির্ধারণ করা হয়।
এ বছর জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা এবং সর্বনিম্ন ৭৫ টাকা ফিতরার হার নির্ধারণ করা হয়েছে। গত বছর সর্বনিম্ন ফিতরা ছিলো ৭০ টাকা।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।
Copyright © 2026 Bangladesh Crime News ।। বাংলাদেশ ক্রাইম নিউজ. All rights reserved.