প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ৭:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২২, ৯:৩৯ এ.এম
মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু

উখিয়া প্রতিনিধি // কক্সবাজার জেলার রেজুখাল নদীর মোহনায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে জাফর আলম প্রকাশ মীর জাফর নামে এক ব্যক্তির মৃত্যু হয়ে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পানিতে ডোবার দীর্ঘ ৮-১০ ঘণ্টা পর তার লাশ কিনারায় ভেসে উঠে বলে জানায় স্থানীয়রা। পরে তার লাশ উদ্ধার করা হয়।
জাফর আলম প্রকাশ মীর জাফর উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত ওমর আলীর ছেলে। হলদিয়াপালং ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহজাহান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘উনি সম্পর্কে আমার চাচা হয়। আজ শুক্রবার বেলা ১১টায় দরগাহমোরা কবরস্তানে তার জানাজা অনুষ্ঠিত হবে।’
Copyright © 2026 Bangladesh Crime News ।। বাংলাদেশ ক্রাইম নিউজ. All rights reserved.