1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে অটোচালক গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২৯৩ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // পটুয়াখালীর কলাপাড়ায় শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে আফজাল খান (৪৫) নামের এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কাংকুনিপাড়া গ্রামে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী ওই কিশোরীর বাবার সঙ্গে তার মায়ের ডিভোর্স হয়ে যায়। পরে সে তার মায়ের সঙ্গে নানাবাড়ি থকতো। অভিযুক্ত আফজাল মেয়েটির সম্পর্কে চাচাতো নানা। প্রায় সাত মাস আগে আফজাল তার স্ত্রী’র সঙ্গী হিসেবে ওই কিশোরীকে তাদের বাড়ি নিয়ে আসেন।

গত বছরের ১ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত সুযোগ বুঝে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন আফজাল। পরে এ বিষয়ে কাউকে না বলার জন্য হুমকি-ধামকিও দেন তিনি।

তবে কিছুদিন পর মেয়েটির শারীরিক গঠন পরিবর্তন দেখে তার মায়ের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে মেয়েটি তার মাকে ঘটনার সবকিছু জানায়।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, বৃহস্পতিবার রাতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।

অন্যদিকে ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ