1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশালে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ২৭২ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বরিশাল জেলা প্রশাসন। এ সময় দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় নগরীর বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান।

অভিযান চলাকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও ওজনে কম দেওয়ায় ত্রিকণ্যা মিষ্টান্ন ভান্ডার ও মেসার্স গোপাল ভাণ্ডারকে ওজন ও পরিমাপ মাপদণ্ড আইন-২০১৮ অনুযায়ী মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বিএসটিআই এর পরিদর্শক রিগ্যান বৈদ্য ও আইন-শৃঙ্খলা রক্ষায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম সহায়তা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান জানান, জনস্বার্থ রক্ষায় রমজান মাস জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ