1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

সেতু ভাঙা, সাঁকোয় পারাপার

  • প্রকাশিত : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৩০২ 0 সংবাদ টি পড়েছেন
মুলাদী প্রতিনিধি //

মুলাদীতে ভাঙা সেতু সংস্কার না হওয়ায় দুর্ভোগে পড়েছেন দুই গ্রামের মানুষ। উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর চরবাটামারা খেয়াঘাট এলাকা সেতুটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এ অবস্থার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা সেতুতে গাছ-বাঁশ দিয়ে চলাচল করছেন।

জানা গেছে, ২০১৫-২০১৬ অর্থ বছরে চরবাটামারা খেয়াঘাট এলাকায় লোহার সেতুটি নির্মাণ করা হয়। এলজিএসপি-২ প্রকল্পের মাধ্যমে প্রায় পৌনে দুই লাখ টাকা ব্যয়ে ইউনিয়ন পরিষদ এই সেতুটি নির্মাণ করে। নির্মাণের এক বছরের মধ্যেই সেতুটির একাংশ ভেঙে চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে চরবাটমারা ও আলীমাবাদ গ্রামের বাসিন্দারা এই সেতুতে কাঠ-বাঁশ দিয়ে চলাচল শুরু করেন। ৬ বছর ধরে এভাবেই ঝুঁকি নিয়ে চলছে।

চরবাটামারা খেয়াঘাটের ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, নির্মাণের এক বছর না যেতেই সেতুটি ভেঙে পড়ে। এর পর আর সংস্কার করা হয়নি। তাই ভাঙা সেতুতে সাঁকো বানিয়ে চলাচল করতে হচ্ছে।

বাটামারা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. সালাহ উদ্দীন অশ্রু জানান, শিগগিরই সেতুটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা প্রকৌশলী তানজিলুর রহমান জানান, এলজিএসপি প্রকল্পের লোহার সেতুগুলো নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ইউনিয়ন পরিষদ করে থাকে। উপজেলা প্রকৌশল দপ্তর থেকে বাজেট ও নকশা করে দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ