1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

রাণীশংকৈলে পাকড় ও বট গাছের বিয়ে!

  • প্রকাশিত : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ২৫১ 0 সংবাদ টি পড়েছেন
রাণীশংকৈল প্রতিনিধি // প্রাচীন যুগ থেকেই হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী গাছের বিয়ের প্রথা চালু রয়েছে। যদিও এটি প্রাচীন রীতিনীতি। তবে এমন একটি ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ফুটানি বাজার মহলবাড়ি গ্রামে।

মহলবাড়ী গ্রামের মহিলা ভেটেলি রাণী নানা প্রতিকূলতায় ভুগছিলেন। তার সেই দুশ্চিন্তার অবসান ঘটাতে নিয়ত করেন গাছের বিয়ে দিবেন। সেই সুবাদে তিনি ৮ বছর আগে একটি পাকড় ও একটি বট গাছ রোপণ করেন।

তার মনস্কামনা পূরণের উদ্দেশ্যে একই গ্রামের পাথারু রায়ের সাথে বট গাছটিকে কন্যা সম্বন্ধ তৈরি করে চলতি ফাল্গুন মাসের ১৯ তারিখে হিন্দু ধর্মের যথাযথ রীতি অনুযায়ী আত্মীয় স্বজনদের দাওয়াত করে ঢাকঢোল পিটিয়ে গাছ দুটিকে দুই রংয়ের কাপড় পরিয়ে দুটি গাছের বিয়ে সম্পন্ন করেন।

পাকড় পুত্রের মা ভেটেলি রাণী জানান, ‘আমি নানা প্রকার সমস্যায় জর্জরিত ছিলাম। তখন আমি আমার মনস্কামনা পূর্ণ হওয়ার আশায় দুটি গাছের বিয়ে দেয়ার চিন্তা করি। আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে যথাযথ ধর্মীয় রীতি অনুযায়ী আমার পরিবার থেকে গাছ দুটির বিয়ে সম্পন্ন করা হয়েছে।’

বট কন্যার বাবা পাথারু রায় জানান, ‘ভেটেলি রাণী আমাকে কন্যা বটগাছটির বাবা হওয়ার প্রস্তাব দেন। বয়স্ক মানুষদের কাছে শুনেছি কন্যা বটগাছটির বাবা হওয়া নাকি পরজনমের জন্য ভালো। পরজনমের কথা চিন্তা করে আমিও গাছ দুটির বিয়ে দিতে রাজি হয়ে যাই। সে সুবাদে আমরা দুটি পরিবার সম্বন্ধে ঠিক করে গাছ দুটির বিয়ে দেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ