1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

ইউক্রেনে প্রাণ হারিয়েছেন ১২ সাংবাদিক

  • প্রকাশিত : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২৫২ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // ইউক্রেনে চলমান রুশ হামলায় এখন পর্যন্ত ১২ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১০ জন। এমনই জানিয়েছেন ইউক্রেনের চিফ প্রসিকিউটর ইরিনা ভেনেডিক্টোভা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার রোববারের (২৭ মার্চ) এক প্রতিবেদনে জানা গেছে এমন তথ্য।

ইরিনা বলেন, পুতিনের আগ্রাসনের সত্য উদ্‌ঘাটন অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও প্রাণঘাতী। এ যুদ্ধে ইতিমধ্যে ১২ সাংবাদিক নিহত হয়েছেন। তাঁরা রুশ ফেডারেশনের সংঘটিত যুদ্ধাপরাধের তথ্য সংগ্রহ করছিলেন এবং রুশ হামলার শিকার হন। আরও ১০ সাংবাদিক আহত হয়েছেন

চিফ প্রসিকিউটর জানিয়েছেন, নিহত বিদেশি সাংবাদিকদের মধ্যে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও রাশিয়ার নাগরিক রয়েছেন। এছাড়া আহতদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজার‍ল্যান্ড, ডেনমার্ক, চেক রিপাবলিক এবং সংযুক্ত আরব আমিরাতের সাংবাদিক।

ইরিনা আরও বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ ইনস্টিটিউট অব মাস মিডিয়ার সহযোগিতায় প্রসিকিউটর কার্যালয় নিয়মিত পর্যবেক্ষণ করছে।

বিদেশিদের মধ্যে রুশ হামলায় সৃষ্ট ধ্বংসযজ্ঞের ভিডিও ধারণ করার সময় ইউক্রেনের রাজধানী কিয়েভে বোমা হামলায় সর্বশেষ রাশিয়ার একটি স্বতন্ত্র সংবাদমাধ্যমের সাংবাদিক ওকসানা বাউলিনা নিহত হয়েছেন। এদিকে রুশ আগ্রাসন শুরুর পর সাংবাদিক ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে ১৪৮টি অবৈধ কর্মকাণ্ড সংঘটিত হয়েছে বলেও জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ