1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

প্রেমের বিয়ে মানেনি পরিবার, যুগলের আত্মহত্যা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৬৩ 0 সংবাদ টি পড়েছেন

সোমবার (২১ মার্চ) রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দামগাড়া কারিগর পাড়া ও মাসিমপুর চালুঞ্জা তালুকদার পাড়ায় এই যুগল আত্মহত্যার ঘটনা ঘটে। আত্মহননকারীরা হলেন দামগারা কারিগরপাড়া এলাকার মৃত জলিলের ছেলে সবুজ (২১) এবং তার স্ত্রী মার্জিয়া জান্নাত (১৮)। সবুজ পেশায় শ্রমিক ছিলেন আর মার্জিয়া স্থানীয় নামুজা ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থী।

স্বজনরা জানান, বছর খানেক আগে থেকে সবুজ ও জান্নাতের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে সোমবার (২১ মার্চ) বিকেলে দুজন গোপনে বিয়ে করে। বিয়ের পর সবুজ তার স্ত্রী মার্জিয়াকে বাড়িতে নিয়ে যায়।

এদিকে, সন্ধ্যায় মার্জিয়ার পরিবার বিষয়টি জানতে পেরে সবুজের বাড়ি থেকে জোরপূর্বক মার্জিয়াকে তুলে নিয়ে যায়।

এ ঘটনার পর রাতে তারা মুঠোফোন কথা বলতে শুরু করলে তাদের মধ্যেও কথা কাটাকাটি হয়। সবুজের সঙ্গে ফোনকলে থেকেই রাত সাড়ে ১০টার দিকে জান্নাত কীটনাশক পান করে আত্মহত্যা করলে, ফোনে জান্নাতের কীটনাশক পানের বিষয়টি বুঝতে পেরে সবুজও তাৎক্ষণিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস জানান, পুলিশ রাতেই দুজনের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ