1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

‘শেখের বেটি যদি ঘর দিত’

  • প্রকাশিত : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ২৫০ 0 সংবাদ টি পড়েছেন
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি // ‘শেখ মুজিবের বেটি শেখ হাসিনা যদি আমারে একটা ঘর দিত তাইলে ঐডাতে থাইকা আরামে ঘুমাইতাম। মইরাও শান্তি পাইতাম’ – এভাবেই নিজের মনের বাসনা প্রকাশ করেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের রাতকুচি গ্রামের এক বৃদ্ধা ছহিনা খাতুন (৭০)। তিনি একমাত্র মেয়ের জামাই জামাল উদ্দিনের বাড়িতে মুরগির খোয়ারের মত একটি মাটির ঘরে বসবাস করেন।

বিধবা বৃদ্ধা আক্ষেপ করে বলেন, ‘মশার কামড়ে ঘুমাইতে পারি না, মশারি টাংগাইতে পারিনা। তার দুই চোঁখ অন্ধ, বয়সের ভারে এখন নানা রোগ বাসা বেঁধেছে শরীরে, হয়েছে দূর্বল। সরকারের দেওয়া বিধবা ভাতার টাকায় চলে ছহিনা খাতুনের খাওয়া ও ওষুধপত্র।’

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাটির দেয়ালের উপরে পুরোনো টিনের চালা দিয়ে তৈরি ঘরে রাত কাটান অন্ধ ছহিনা খাতুন। মুরগির খোয়ারের মতো ঘরটিতে কোন রকম একজন থাকা যায়। ঘরে নেই কোন জানালা বা আলোর ব্যবস্থা। ১১ বছরের নাতি ফরিদুলের কাঁধে হাত দিয়ে ভিক্ষা করে, আর বিধবা ভাতার টাকা দিয়ে কোনমতে জীবন চলছে তার।

মেয়ে ফুলভানু বলেন, ‘আমার মা খুব কষ্টে আছে। মায়ের থাকার কোনো জায়গা নেই আমি নিজেইে আমার স্বামীর থাকার ঘরের পাশে মাটি দিয়ে মুরগির খোয়ারের মতো করে থাকতে দিয়েছি। এতে তার অনেক কষ্ট হয়। মশার যন্ত্রণায় ঘুমাতে পারে না।’

স্থানীয়রা জানান, প্রায় ২২-২৩ বছর পূর্বে এই বৃদ্ধার স্বামী জনাব আলী মারা যায়। তার স্বামীরও কোন জায়গা জমি ছিল না, অন্যের বাড়িতে থাকতো। অর্থের অভাবে চিকিৎসা না হওয়ায় দুটি চোখই অন্ধ তার। বিধবা ভাতা পাচ্ছে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ঘর পেলে বিধবা ছহিনা অন্তত শান্তিতে ঘুমাতে পারত বলে এলাকাবাসি জানায়।

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন জানান, ছহিনা খাতুন নয়াবিল ইউনিয়নে সরকারি নির্দিষ্ট স্থানে যদি ঘর নিতে চায় তাহলে ঘরের ব্যবস্থা করা দেওয়া যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ