1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বরিশালে আসার পথে অপহরণ: র‌্যাবের তাৎক্ষণিক অ্যাকশনে উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ২৬৫ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // রাজধানী ঢাকা থেকে বরিশাল আসার পথে অপহরণের শিকার সোহেল মল্লিককে (৩৯) উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে তাকে উদ্ধার করা হয়। এসময় গ্রেপ্তার করা হয় ৬ অপহরণকারীকে।

র‍্যাব জানায়, ১৫ মার্চ বরিশালের উজিরপুর থানার কুড়ালিয়া গ্রামের মৃত হোসেন মল্লিকের ছেলে সোহেল মল্লিক তার পরিচিত একই জেলার মো. রুবেল সরদারের সঙ্গে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা দেন।

তারা শিবচরের বাংলাবাজার ঘাটে আসলে পূর্ব পরিকল্পিতভাবে রুবেল তার সহযোগীদের নিয়ে বাংলাবাজার ঘাট থেকে সোহেল মল্লিককে একটি ইজিবাইকে করে শিবচরের হাজী ওমর আলী বেপারী কান্দি গ্রামে নিয়ে যান। সেখানে নিয়ে তাকে মারপিট করে তার পরিবারের নিকট ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না দিলে সোহেলকে হত্যার হুমকিও দেয় অপহরণকারীরা।

সেখানে থাকা অবস্থায় কৌশলে সোহেল মোবাইলের মাধ্যমে তার এক মামাতো ভাইকে অপহরণের বিষয়টি জানান। আর মামাতো ভাই বিষয়টি র‍্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুরের কোম্পানি কমান্ডারকে অবহিত করেন।

এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে র‍্যাবের একটি দল ১৬ মার্চ গভীর রাতে শিবচরের কাঠালবাড়ি ইউনিয়নের হাজী ওমর আলী বেপারী কান্দি এলাকার মো. শাহজালালের বাড়িতে অভিযান চালিয়ে সোহেল মল্লিককে উদ্ধার করে।

এসময় অপহরণকারী চক্রের সদস্য মো. রুবেল সরদার (৩৩), তার সহযোগী মো. রাসেল মিয়া (৩২), মো. শাহ জালাল (৪০), মোহাম্মদ হোসেন (৩২), মো. হালিম মন্ডল (৪০) ও মো. অপু সরোয়ারকে (৩৬) আটক করে র‌্যাব।

অভিযানকালে র‍্যাব সাতটি মোবাইল, ৯টি সিম কার্ড ও নগদ চার হাজার ২৫০ টাকা জব্দ করে।

র‍্যাব-৮ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টার মধ্যেই অপহৃতকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ