1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

হাদিসুরের পরিবার পাচ্ছে ১ কোটি টাকা

  • প্রকাশিত : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২৪১ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // ইউক্রেনে রকেট হামলায় নিহত হাদিসুর রহমান আরিফের পরিবারকে প্রায় এক কোটি টাকা সহায়তার ঘোষণা দিয়েছেন শিপিং করপোরেশন।বুধবার (১৬ মার্চ) সকালে বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। ক্যাপ্টেন আবু সুফিয়ান বলেন, আমরা হাদিসুরের পরিবারকে এক কোটি টাকা প্রণোদনা দেওয়ার কথা ভাবছি। আশা করি এটা করা সম্ভব হবে। জানা গেছে, ঢাকা থেকে সোমবার (১৪ মার্চ) রাত পৌনে ১০টার দিকে হাদিসুরের নিথর দেহ বরগুনার বেতাগী থানার হোসনাবাদ গ্রামে পৌঁছার সঙ্গে সঙ্গে স্বজনের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ।

পরে মঙ্গলবার (১৫ মার্চ) সকাল সোয়া ১০টায় জানাজা শেষে বরগুনার বেতাগীতে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির পাশে চিরনিদ্রায় শায়িত হন হাদিসুর। এলাকার প্রিয় মুখ হাদিসুর লাশ হয়ে ফেরায়, শুধু পরিবারই নয়, চোখ ভিজেছে পরিচিত জনদেরও। কেউ চিৎকার করে কেউ বা নিরবে দাঁড়িয়ে চোখের জল ফেলেছেন।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ শুরু হলে অলভিয়া বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হয়ে যায়। জাহাজটি ২৯ জন নাবিক ও ক্রু নিয়ে সেখানেই নোঙর করা অবস্থায় আটকা পড়ে। পরে গত ২ মার্চ ইউক্রেনে বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’-তে রকেট হামলা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। এ সময় নিহত হন ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ