1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ইউক্রেনে ২ সাংবাদিক নিহত, আহত ১

  • প্রকাশিত : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৩১১ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক // ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সামরিক বাহিনীর অভিযানে আন্তর্জাতিক গণমাধ্যম ফক্স নিউজের দুই সাংবাদিক নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে আজ বুধবার এই তথ্য জানানো হয়।

নিহত ওই দুই সাংবাদিকের মধ্যে একজন ফটোসাংবাদিক পিয়েরে জাকরজেউস্কি (৫৫) এবং অন্যজন ওলেক্সান্দ্রা কুভশিনোভা (২৪)। তারা উভয়েই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজের হয়ে কাজ করতেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের বহনকারী গাড়িটিতে ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে হোরেঙ্কা নামক স্থানে গোলার আঘাত হানলে এ ঘটনা ঘটে। এছাড়া এই ঘটনায় নিহত দুই সাংবাদিকের সহকর্মী ৩৯ বছর বয়সী বেঞ্জামিন হল আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ফক্স নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুজান স্কট বলেছেন, পিয়েরে যুদ্ধক্ষেত্রের ফটোগ্রাফার হিসেবে দীর্ঘদিন ধরে ইরাক, আফগানিস্তান, সিরিয়ার নিউজের প্রায় প্রতিটি আন্তর্জাতিক সংবাদ কভার করেছিলেন। তার মৃত্যুকে সংস্থার জন্য একটি ‘হৃদয়বিদারক দিন’ হিসেবে আখ্যায়িত করেছেন সুজান। একই সঙ্গে ‘সাংবাদিক হিসাবে জাকরজেউস্কির আবেগ এবং প্রতিভা তুলনাহীন’ বলেও উল্লেখ করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ