1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

সিরাজগঞ্জ বিএনপির সম্পাদকসহ ১৭ নেতা কারাগারে

  • প্রকাশিত : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৩০৫ 0 সংবাদ টি পড়েছেন
সিরাজগঞ্জ প্রতিনিধি // সিরাজগঞ্জে ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ ১৭ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আসামিরা জামিনের জন্য আবেদন করেন। পরে বিচারক ফজলে খোদা মো. নাজির জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ছাড়া জেলা কারাগারে পাঠানো বিএনপির বাকি ১৬ নেতাদের মধ্যে রয়েছেন- সহসভাপতি মজিবর রহমান লেবু, শ্রী অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম-সম্পাদক ভিপি শামীম খান, মুন্সি জাহেদ আলম, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, আলমগীর আলম, দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বরাত, সাধারণ সম্পাদক তৌহিদ আলম।

জানা গেছে, গত বছরের ৩০ ডিসেম্বর দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা সমাবেশকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পরে এ ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আলীম হোসাইন বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০-২৫০ জনকে আসামি করে একটি মামলা করেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রহমান জানান, আদালতে হাজির হয়ে আসামিরা জামিনের জন্য আবেদন করেন। এ সময় বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ