1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

হাসপাতালে সন্তান প্রসব করলেই মিলছে উপহার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৪০ 0 সংবাদ টি পড়েছেন
সিরাজগঞ্জ প্রতিনিধি // সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তান প্রসব করলেই নবজাতক ও তার মাকে উপহার দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মৃত্যু ঝুঁকি কমাতে সম্পূর্ণ বিনামূল্যে নরমাল ডেলিভারি করানোর জন্য প্রসূতি মায়েদের হাসপাতাল মুখী করতে এমন উদ্যোগ গ্রহণ করেছে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এতে করে বেড়েছে হাসপাতালটির সেবা গ্রহীতার সংখ্যা। বেড়েছে নরমাল ডেলিভারি। ইতোমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের এমন উদ্যোগ বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। এমন উদ্যোগে খুশি হাসপাতালে সন্তান প্রসব করতে আসা মায়েরা।

সমাজসেবা অধিদপ্তরের রোগী কল্যাণ সমিতির অর্থায়নে নবজাতক ও তার মাকে উপহার দেয়ার এ উদ্যোগ নিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি হওয়া মায়েরা জানান, আমরা মনে করতাম হাসপাতালে ডেলিভারি করালে নার্স ও চিকিৎসকদের টাকা দিতে হয়। কিন্তু কামারখন্দ হাসপাতালে সন্তান প্রসবের পর হাসপাতাল কর্তৃপক্ষ তো টাকাই নেয়নি। উল্টো আমাকে ও আমার সন্তানকে উপহার দিয়েছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম বাংলাদেশ জার্নালকে বলেন, উপজেলার গর্ভবতী মায়েদের নিরাপদে স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে আগ্রহ বাড়াতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনেক রোগী বা তার স্বজনদের ধারণা হাসপাতালে সন্তান প্রসব করাতে অনেক টাকার প্রয়োজন হয়। তাদের এ ধারণা পাল্টে দিতে ডেলিভারি হওয়া সকল মা ও সন্তানকে উপহার দিচ্ছি।

তিনি আরও বলেন, যদি কোনো গরিব প্রসূতি সন্তান প্রসবের জন্য টাকার অভাবে অথবা গভীর রাতে হাসপাতালে না আসতে পারেন তাদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস দেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ