1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

তালাবদ্ধ ঘর থেকে প্রেমিক-প্রেমিকার মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩০৭ 0 সংবাদ টি পড়েছেন

অনলাইন ডেস্ক :: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সাতানিপাড়া এলাকায় বুধবার রাতে প্রেমিকের বাড়ি থেকে প্রেমিক-প্রেমিকার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাদের পাশ থেকে রক্তমাখা একটি ছুরিও উদ্ধার করা হয়। বুধবার (৬ অক্টোবর) দিনের কোনো একসময় কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপাড়ায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন সাতানীপাড়া গ্রামের মৃত সমর গমেজের ছেলে হৃদয় গমেজ (২৫) এবং ইভানা একই উপজেলার তুমলিয়া ইউনিয়নের বান্দাখোলা গ্রামের স্বপন রোজারিওর মেয়ে ইভানা রোজারিও (২২)।

 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, হৃদয় ও ইভানার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বুধবার (৬ অক্টোবর) সকালে হৃদয় গমেজকে বাড়িতে রেখে তার মা উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে যান জমি রেজিস্ট্রি করতে। সেখানে কাজ সেরে সন্ধ্যা ৭টার দিকে তিনি বাড়ি ফেরেন। বাড়িতে এসে তিনি ঘরের বাইরে গ্রিলে তালা ও দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দরজা খুলতে ডাকাডাকি করলেও কোনো শব্দ না পেয়ে তিনি জানালা দিয়ে দেখেন ঘরের মেঝেতে ইভানা ও হৃদয়ের মরদেহ পড়ে আছে।

 

তখন তিনি চিৎকার করতে থাকেন। আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দিলে পুলিশ ঘরের বারান্দার দেয়াল ভেঙে মরদেহ দুটি উদ্ধার করে। রাত সাড়ে ৯টার দিকে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়।

 

ওসি আরও জানান, ইভার ঘাড়ে এবং হৃদয়ের পেটে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে। ইভানার মরদেহের ওপরে হৃদয়ের লাশটি পড়ে ছিল। এ সময় হৃদয়ের হাতের পাশে রক্তাক্ত ছুরি ছিল। ঘটনাটি হত্যা না আত্মহত্যা, তদন্তের পর বলা যাবে। রাত ১২টার দিকেও এ ব্যাপারে কোনো মামলা হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ