প্রিন্ট এর তারিখঃ জুন ২১, ২০২৬, ১১:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২১, ৬:২৫ পি.এম
ভাঙছে নোবেলের সংসার, তালাকনামা পাঠিয়েছেন স্ত্রী

বিনোদন ডেস্ক : বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলের সংসার ভাঙনের পথে। ‘সারেগামাপা’ থেকে উঠে আসা আলোচিত-সমালোচিত এ গায়কের সঙ্গে আর সংসার না করার ঘোষণা দিয়েছেন তিনি৷
আজ বুধবার (৬ অক্টোবর) ফেসবুকে এই ঘোষণা দেন নোবেল। তবে ডিভোর্সের কারণ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
এদিকে নোবেলের স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদ নিশ্চিত করেছেন, গত ১১ সেপ্টেম্বর তালাকনামা নোবেলের ঠিকানায় পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে সালসাবিল বলেন, ‘নোবেল মানসিকভাবে চরম অসুস্থ। চরম মাদকাসক্ত, নারীনেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করত; এসবের প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাঁকে ডিভোর্সের সিদ্ধাান্ত নিয়েছি।
গত ২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মঈনুল আহসান নোবেল। দুই বছর পূর্তির আগেই তাদের বিচ্ছেদের হতে চললো।
ক্যারিয়ারের শুরু থেকে নানা রকম বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়েন ২০১৯ সালে ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নিয়ে আলোচনায় আসা নোবেল।
Copyright © 2026 Bangladesh Crime News ।। বাংলাদেশ ক্রাইম নিউজ. All rights reserved.